লক্ষ্মীপুর কফিল উদ্দিন ডিগ্রি কলেজের শিবির সভাপতি মো. মাকছুদুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।
লক্ষ্মীপুর শহর শিবিরের সভাপতি আব্দুল আউয়াল রাসেল জানান,কোনো অভিযোগ ছাড়াই পুলিশ হয়রানির উদ্দেশ্যে শিবির নেতা মাকছুদকে আটক করেছে। অবিলম্বে তার মুক্তি দাবি করছি।
লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক আবু নাছের জানান,এক শিবির নেতাকে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না এমন প্রশ্নে জবাবে তিনি বলেন,সেটা বলতে পারবো না। তবে বিভিন্ন সময়ে নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকা ও নির্বাচনের সময় কেন্দ্রে ভাঙচুরের মামলায় মাকছুদুরকে আটক দেখানো হয়েছে।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]