ধর্ম নিয়ে সম্প্রতি লতিফ সিদ্দিকীর বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে কৃষক শ্রমিক জনতা লীগ।  

শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সাংবাদিক সম্মেলনের আহ্বান করেছেন দলটি।

কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

উক্ত সাংবাদিক সম্মেলনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এবং দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহোদর বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকী।

এমআর