একবার ট্রেন মিস করলে সেই ট্রেনে ওঠা অসম্ভব। আমরা সঠিক পথে আছি। কারণ আমাদের ট্রেনের চালক শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
রোববার বিকাল পৌনে ৬টায় প্রেসক্লাবের হল রুমে বঙ্গবন্ধুর ৯৪তম জন্মদিন উপলক্ষে স্বাধীনতা একাডেমী ও এশিয়ান কালচারাল সোসাইটি আয়োজিত 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জমায়াতের সঙ্গ ছাড়ুন। জামায়াতের সঙ্গে থাকা অবস্থায় বিএনপির সঙ্গে কোনো আপোস হবে না।
এসময় স্বারাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন,বাংলাদেশকে জঙ্গিবাদ ও ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা করছে বিএনপি ও জামায়াত। বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান নয়,তাই জঙ্গিবাদ ও সন্ত্রাস সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করা হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বাধীনতা একাডেমীর সভাপতি নূরুল ইসলাম ঠান্ডু। একাডেমীর অন্যান্য নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
'ট্রেন মিস করলে সেই ট্রেনে ওঠা অসম্ভব'
একবার ট্রেন মিস করলে সেই ট্রেনে ওঠা অসম্ভব। আমরা সঠিক পথে আছি। কারণ আমাদের ট্রেনের চালক শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম





