গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নান আবারও গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভাটারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে মেয়র মান্নানের স্ত্রী সাজেদা মান্না বলেন, দুপুরে তিনি গাজীপুরের সালনা এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে নিজ বাড়িতে যান। সেখানে জুমার নামাজ শেষে সঞ্চালনা বাড়ি থেকে কালিয়াকৈর হয়ে ঢাকায় যাচ্ছিলেন। যাওয়ার পথে কালিয়াকৈর উপজেলার ভাটারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে গাজীপুর গোয়েন্দা পুলিশ।

গাজীপুর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার একটি পুরানো মামলায় তাঁকে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তা ওই কর্মকর্তা সুনির্দিষ্টভাবে বলতে পারেননি।

এ ব্যাপারে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, গাড়ি পোড়ানোর একটি মামলায় এম এ মান্নানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এমবি