আজ রোববার বিকেলে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে এ চা চক্র শেষে দলটির প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানী এ তথ্য জানান।
এ্যানী বলেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে তারা জানতে চাইলে আমরা বলেছি, নির্বাচন নিরপেক্ষ করতে কেয়ারটেকার সরকারের অধীনেই হতে হবে। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। গত নির্বাচনেগুলো একদলীয়ভাবে হয়েছে, সুষ্ঠু হয়নি।
এমবি





