বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডোনাল্ট ট্রাম্পের কাছে প্রিয়া সাহা যে বক্তব্যটি দিয়েছেন আসলে বক্তব্যটি কার? প্রিয়া সাহার নিজের নাকি প্রধানমন্ত্রীর?

হোয়াইট হাউজে ১৭ই জুলাই প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে এক সাক্ষাতের সময় বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে তার এক বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

আজ রোববার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাধারণ মানুষ জানতে চায়? সম্প্রতি আমেরকিার প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের কাছে প্রিয়া সাহার বক্তব্যটি আসলে কার? বিষয়টি আগে সাধারণ মানুষের সামনে পরিষ্কার হয়া উচিত। এর সুরাহা করা উচিত।

দেশে চলমান নানা পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ডেঙ্গু যেভাবে ছড়িয়ে পড়েছে, এটা এখন জাতীয় ইস্যু হিসেবে দাঁড়িয়েছে। এটাকে আওয়ামী লীগ ও তার মন্ত্রিসভা খুবই খাটোভাবে দেখছে। যেখান থেকে ডেঙ্গু ছড়ায়, সেই ঢাকা শহরকে ডেঙ্গু মুক্ত করার কোন ইফেক্টিভি উদ্যোগ দেখছি না। সরকার, সিটি করপোরেশন পক্ষ থেকে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ছেলে ধরার ঘটনা আর গণপিটুনি স্বাভাবিক বিষয়। যখন, একটি দেশে বা রাষ্ট্রে আইনের শাসন না থাকলে তখন মানুষকে মেরে ফেললে তার জবাবদিহিতা থাকবে না। কারণ সাধারণ মানুষ সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে।

মির্জা ফখরুল বলেন,‘বাংলাদেশ যেভাবে ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়েছে, তা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। কিন্তু আওয়ামী লীগ ও তার দল এটাকে খাটো করে দেখছে। যার কারণে মশা নিধনে কোনো উল্লেখযোগ্য ফল আমরা দেখতে পাইনি। সরকার ডেঙ্গু প্রতিরোধে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। ওষুধ কাজ করছে না। সিটি করপোরেশন ও সরকারের দায়িত্ব ছিল এটা ধ্বংস করা এবং যারা আক্রান্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানো। সুতরাং এটা কোনো গুজবের ব্যাপার নয়।

তিনি আরো বলেন, গুজবেরবর্তমান সরকার বিভিন্ন গুজবকে কাজে লাগিয়ে তাদের স্বার্থসিদ্ধির পায়তারা চালিয়ে যাচ্ছে। সারাদেশের মানুষ যখন মাথা কাটা গুজব, গণপিটুনি আর প্রিয়া সাহা, মিন্নিদের ঘটনা নিয়ে ব্যস্ত তখন দেশের শেয়ারবাজারে বড় ধরণের দরপতন ঘটেছে।

খালেদা জিয়ার জীবন বিপন্ন হচ্ছে উল্লেখ করে তাঁকে অবিলম্বে মুক্তি দিয়ে সুবিধাজনক স্থানে চিকিৎসা দেওয়ার জোর দাবি জানান মির্জা ফখরুল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা। এর আগে নিজ বাসভবনে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন বিএনপির মহাসচিব।

 এএস