আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আয় বৃদ্ধিকারী উপকরণ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এসব রিকশা ও ভ্যানগাড়ী বিতরণ করা হয়।
কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মু: দেলাওয়ার হোসেনের পরিচালনায় রিকশা ও ভ্যানগাড়ি বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মো: হাফিজুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরার সদস্য শাহীন আহমদ খান, কবিরুল ইসলাম, শ্রমিক নেতা নজরুল ইসলাম, মো: সোহেল রানা মিঠুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রিকশা ও ভ্যানগাড়ি বিতরণকালে নূরুল ইসলাম বুলবুল বলেন, নানা প্রতিকূলতার মাঝেও জামায়াতে ইসলামী দেশের কল্যাণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য শ্রমজীবী মানুষকে সার্বিক সহযোগিতা প্রদান করছে। আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টির জন্য আমরা শুধু শ্রমজীবী মানুষই নয় বরং সমাজের সকল পর্যায়ের অসহায় ও বঞ্চিত মানুষের পাশে থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি।
তিনি বলেন, আজকে পৃথিবী জুড়ে যুদ্ধ-সংঘাত, জুলুম-নির্যাতন, অপরাজনীতি ও করোনার নেতিবাচক প্রভাবে শুধু বাংলাদেশই নয় বরং গোটা বিশ্বই বিপর্যস্ত হয়ে পড়েছে। আমাদের দেশে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। ফলে বেকারত্ব, দারিদ্র ও কর্মহীনতা আগের তুলনায় আশঙ্কাজনকভাবে বেড়েছে। এমতাবস্থায় বাংলাদেশ সরকার এসব কর্মচ্যুত ও অসহায় মানুষের আত্মকর্মসংস্থানের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
বুলবুল আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী, গণমুখী ও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে কর্মহীন মানুষকে আত্মনির্ভরশীল করতে সহযোগিতার হাত বাড়িয়েছে। তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সরকারী, বেসরকারি ও দাতাসংস্থাসহ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
মহানগর দক্ষিণের আমির বলেন, জামায়াত তার প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবতার কল্যাণে ও গণমানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা আত্মকর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ, শিক্ষা উন্নয়ন, জনগণের মধ্যে নৈতিক মূল্যবোধ সৃষ্টি ও চর্চায় উদ্বুদ্ধকরণসহ মানুষের জাগতিক ও আধ্যাত্মিক উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি। একইসাথে আমরা ন্যায়-ইনসাফের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা ও সমৃদ্ধ জাতি গঠনে বদ্ধপরিকর। তাই দেশ ও জাতিকে সামগ্রিক উন্নয়নের দিকে এগিয়ে নিতে সকলকে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।
এদেশকে একটি কল্যাণরাষ্ট্রে পরিণত করতে সকলকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি
এমআই





