জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির জন্য পূর্ব ঘোষিত দোয়া দিবস কর্মসূচি রাজধানীর বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

দোয়া দিবসের কর্মসূচীর অংশ হিসাবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর শেরেবাংলানগর থানা শুক্রবার এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ সেলিম উদ্দীন। থানা আমীর অধ্যাপক আ জ ম কামাল উদ্দীনের সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যান্যের উপস্থিত ছিলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা আমীর হাফেজ মিজানুর রহমান, সেক্রেটারি আহসানুল্লাহ, বানানী সেক্রেটারি সাইফুল ইসলাম, জামায়াত নেতা শেখ মহীউদ্দীন, সোহেল খান, ইব্রাহিম পাটোয়ারী ও আব্দুল করিম প্রমূখ।

মুহাম্মদ সেলিম উদ্দীন বলেন, সরকার দেশকে নেতৃত্ব ও মেধাশুণ্য করে করদ রাজ্য বানানোর গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবেই জাতীয় নেতাদের হত্যা ও চরিত্র হননের অপচেষ্টা চালাচ্ছে। আর সে ষড়যন্ত্রের অংশ হিসাবে বিশ্বখ্যাত মুফাসসিরে কুরআন ও বর্ষীয়ান নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে দীর্ঘদিন কারারুদ্ধ করে রাখা হয়েছে।

তিনি আল্লামা সাঈদীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মুক্তি কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন এবং তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় দেশপ্রেমী জনতা দুর্বার গণআন্দোলনের মাধ্যমে তাদের প্রিয় নেতাকে মুক্ত করে আনবে।

মগবাজারে জামায়াতের দোয়া মাহফিল
শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে রমনা থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু যাবজ্জীন কারাদন্ড এবং সারাদেশে হত্যা, গুম, খুন, অপহরণ ও আটক দলের শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি ও দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন-জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রমনা থানা আমীর ড.মুহাম্মদ রেজাউল করিম, রমনা থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য জিল্লুর রহমান, ইউসুফ আলী মোল্লা, গোলাম কিবরিয়া, জামায়াত নেতা মাহবুবুর রহমান, মাওলানা জাহাঙ্গীর, শিবিরের রামপুরা থানা সভাপতি রাশেদ মোশাররফ ও শিবিরের রমনা থানা সেক্রেটারি আনিসুজ্জামান প্রমুখ।

বিমানবন্দর থানায় দোয়া মাহফিল
বাংলাদেশ জামায়াতে ইসলাম ঢাকা মহানগরীর বিমানবন্দর থানা এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম।

থানা আমীর মাওলানা মুহিব্বুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি এ্যাডভোকেট ইব্রাহিম খলিলের পরিচালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য এ এস এম আলাউদ্দীন। উপস্থিত ছিলেন জামায়াত নেতা আলফাজ উদ্দীন ভূঁইয়া, অধ্যক্ষ এনামুল হক শিপন ও হামিদ হোসাইন আজাদ প্রমুখ।


কাফরুল জামায়াতের দোয়া মাহফিল
জামায়াতে ইসলামী কাফরুল থানা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন-ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মোবারক হোসাইন।

ঢাকা মহানরীর কর্মপরিষদ সদস্য ও থানা আমীর লস্কর মোহাম্মদ তসলিমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল করিম, জামায়াত নেতা ফয়জুল খবির তারেক, আব্দুল আহাদ জিহাদী, আব্দুল মতিন খান, শামসুর রহমান ও শহীদুল্লাহ খান প্রমূখ।

এছাড়াও তেজাগাঁও থানা শাখাসহ রাজধানীর অন্যান্য শাখায় আলোচনা সভা ও দোয়া মাহফিল পালন করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির।

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই