বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বলেছেন, ‘চিকিৎসকরা নিয়মিত গেলেও বেগম খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে না। জামিন পেলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়া হবে।’

আজ বুধবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সাংবাদিকদের এসব কথা বলেন সেলিমা ইসলাম। এর আগে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

তিনি বলেন, তার শরীর ভালো না, হাতের আঙ্গুলগুলো বেঁকে গেছে। পায়ের আঙ্গুলও বেঁকে গেছে প্রায় অসম্ভব ব্যথা অনুভব করছেন। উঠে দাঁড়াতে পারছে না, সোজা হয়ে বসতে পারছেন না তিনি। তাই তার উন্নত চিকিৎসা দরকার।

পরে এদিন বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল বিএসএমএমইউ বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সেলিমা ইসলাম।

এ সময় খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির বিষয়ে সাংবাদিকদের সেলিমা ইসলাম বলেন, চিকিৎসকরা নিয়মিত আসছেন। কিন্তু তার চিকিৎসার কোনো উন্নতি হয়নি। হাত-পা বেঁকে যাচ্ছে হাতের আঙ্গুলগুলো দিয়ে তিনি (খালেদা জিয়া) নিজে তুলে খেতে পারছেন না, চলাফেরা করতে পারছেন না উঠে দাঁড়াতে পারছেন না তিনি। এছাড়া সোজা হয়ে বসতে পারেন না বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে সেলিমা ইসলাম বলেন, যদি তার জামিন হয় নিশ্চয় তিনি বিদেশে যাবেন। আমরা তো চাচ্ছি তাকে বিদেশে পাঠাতে। কারণ তার যে অবস্থা হয়েছে, উঠে দাঁড়াতে পারছেন না।

এএস