অবৈধ সরকারের পদত্যাগ করে সুষ্ঠু নির্বাচন এবং আটক নেতা কর্মীদের মুক্তির দাবীতে অনির্দিষ্টিকালের অবরোধের ৭৩ তম দিন ও বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন আহমদের সন্ধানের দাবিতে রাজধানীতে মিছিল করেছে জামায়াতে ইসলামী।
আজ সকাল ৭.৪৫ মিনিটে রাজধানীর মতিঝিলে হরতালের সমর্থনে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল থানা।
মিছিলে নেতৃত্ব দেয় ঢাকা মহানগরী মজলিসে শূরা সদস্য ও জামায়াতে ইসলামী মতিঝিল থানা আমীর কামাল হোসেন। মিছিলে আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী মোতাছিম বিল্লাহ, হামিদুর রহমান, জসিমুল হক পাটোয়ারী, হাফিজ উল্লাহ খাঁন, ছাত্রনেতা জুয়েল ও ইমাম হোসেন।
ইআর





