সম্প্রতি ঘটে যাওয়া একের পর এক নারী নির্যাতন-ধর্ষণসহ বিভিন্ন হয়রানীমূলক কর্মকান্ডের প্রতিবাদ এবং প্রস্তাব নিয়ে রাজপথে নামছে নতুনধারা বাংলাদেশ-এনডিবি। ২৯ মে শুক্রবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে দলটি।
এনডিবি প্রেসিডিয়াম মেম্বার মানিক চক্রবর্তীর সভাপতিত্বে উক্ত সময়ে অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথি থাকবেন নতুনধারা বাংলাদেশ-এনডিবি’র চেয়ারম্যান মোমিন মেহেদী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন এনডিবি'র সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা এছাড়াও বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন পূর্বক বক্তব্য রাখবেন ধারা'র প্রেসিডিয়াম মেম্বার ও জাতীয় শিক্ষাধারা'র সভাপতি ড. সাকিল আল মামুন জাতীয় তথ্যধারা’র সভাপতি মহিউদ্দিন আকবর জাতীয় সাংস্কৃতিকধারা’র যুগ্ম সাধারণ সম্পাদক কন্ঠশিল্পী এইচ আর রাসেল প্রমুখ।
এমকে





