আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুলনা উত্তর সাংগঠনিক জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হোসাইন, তার দুই পুত্র এবং খুলনা সদর উপজেলা জামায়াতের আমীর জনাব মোঃ ওয়ালি উল্লাহসহ ২ জন কর্মী এবং যশোর জেলায় জামায়াতের ৫ জন নেতা-কর্মীকে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।
তিনি এক বিবৃতিতে আজ এ মঙ্গলবার এ নিন্দা জানান।
তিনি বলেন, “রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই সরকার তাদের অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
সরকার পরিকল্পিতভাবে সারা দেশে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এভাবে সরকার নিজেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। দেশের মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই।
অথচ সে দিকে সরকারের কোন নজর নেই। সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার করে নিজের গদি রক্ষার ষড়যন্ত্রে ব্যস্ত রয়েছে।
গত ৫ অক্টোবর রাজধানীর মধ্য বাড্ডায় পিডিবির সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুহাম্মাদ খিজির এবং পাবনা জেলার ঈশ্বরদীতে একজন পুলিশ কর্মকর্তা দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন ও পাবনা জেলার ঈশ্বরদীতে একজন খ্রীস্টান ধর্মযাজককে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করার অপচেষ্টা চালিয়েছে।
এসব ঘটনা থেকেই বুঝা যাচ্ছে যে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কী সাংঘাতিক অবনতি ঘটেছে। সরকারী দলের সন্ত্রাসীরাই দেশের বিভিন্ন স্থানে খুন-খারাবি করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটাচ্ছে।
অত্যাচার-নির্যাতন বন্ধ করে খুলনা উত্তর সাংগঠনিক জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হোসাইন ও তার দুই পুত্রকে এবং খুলনা সদর উপজেলা জামায়াতের আমীর জনাব মোঃ ওয়ালি উল্লাহসহ সারাদেশে জামায়াতে ইসলামীর গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
এসএইচ





