ফেনীর ছাগলনাইয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ মুজিবুর রহমানের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে দলটির নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, এ ঘটনার মধ্য দিয়ে সরকারের একদলীয় স্বৈরাচারী চরিত্রই নগ্নভাবে জাতির সামনে প্রকাশিত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয় গত ২১ নভেম্বর অন্যায়ভাবে পুলিশ তাকে গ্রেফতার করে। অপরদিকে সরকারী দলের সন্ত্রাসীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে অস্ত্র উচিয়ে মানুষ হত্যা করছে। তারা টেন্ডারবাজী ও চাঁদাবাজী করছে, অথচ সরকার তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না।

অধ্যাপক মুজিবুর বলেন, জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বিনা দোষে সরকার গ্রেফতার করে জেলে আবদ্ধ রেখে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন চালিয়ে কষ্ট দিচ্ছে। সরকারের এ দু:শাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

এছাড়াও ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ মুজিবুর রহমানসহ সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য ‌আমি সরকারের প্রতি জোর দাবী জানান।

কেএইচ/এমএইচ