জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) জাতীয় কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাতে চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।
তিনি জানান, আগামী শনিবার বিকেল ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া।
তিনি আরো জানান, এ ছাড়া আগামী রবিবার বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহান জাতীয় মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খালেদা জিয়া।
এমবি





