২০ দলীয় জোটের ডাকা সারাদেশে চলমান অবরোধের ২২তম দিনে রাজধানীতে মিছিল-পিকেটিং করেছে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির।
বুধবার সকাল সকাল ৮টায় মগবাজারে রেলগেইট এলাকায় রাস্তা অবরোধ করে মিছিল-পিকেটিং করে জামায়াত নেতাকর্মীর।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, থানা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারী জিল্লুর রহমান,
সদস্য ইউসুফ আলী মোল্লা, আতাউর রহমান সরকার, ছাত্রনেতা আশ্রাফ উদ্দিন, সাইয়েদ মুহাম্মদ জুবায়ের, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এদিকে, সকালে রাজধানীতে মিছিল ও পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর। এ সময় তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।

এআর





