জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল শুক্রবার দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানাবেন ।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর শেরেবাংলানগরস্থ জিয়াউর রহমানের সমাধিতে যাবেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে ঢাকা ক্যান্টনমেন্টের শহীদ মঈনুল রোডের বাসায় আটকাবস্থা থেকে মুক্তি পান তৎকালীন জেনারেল জিয়াউর রহমান। এই দিনটিকে ‘বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে।
এমএইচ





