জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা শুরু হয়েছে। তবে এখনও আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাস্থলে আসেননি। দলীয় প্রধানের অপেক্ষায় আছেন নেতাকর্মীরা।
শনিবার বিকাল ৩টা ৩৫ মিনিটে পবিত্র ধর্মগ্রন্থ (কোরআন, গীতাঞ্জলি, বাইবেল) পাঠের মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে রাজধানীর শাহবাগ, টিএসসি, হাইকোর্ট, মৎস ভবন ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা। সভাস্থলের চারপাশ ঘিরে রেখেছে পুলিশ, র্যাব, সেনাবাহিনীসহ প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ। সভামঞ্চে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন, উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত ও ঢাকা মহানগর আওয়মী লীগের সাধারণ সম্পাদক এবং দূর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী।
ঢাকা, এমআর ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





