বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন যশোর জেলার চৌগাছা উপজেলা নিবাসী জনাব ওয়াহিদুল ইসলাম গত ১৯ নভেম্বর সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আজ ২০ নভেম্বর ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ।
আজ ২০ নভেম্বর এক শোকবাণী প্রদান করেন তিনি।
শোকবাণীতে তিনি মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য আল্লাহর নিকট দোয়া করেছেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফীক দান করুন।
উল্লেখ্য যে, নামাজে জানাজা শেষে মরহুমকে তার নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এসএইচ





