বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলার প্রতিবাদে মিছিল করেছে ছাত্রদল।

বুধবার দুপুর ২টায় বুয়েট শহীদ মিনার থেকে পলাশী অভিমুখে এই মিছিল অনুষ্ঠিত হয়। এসময় মিছিলে ছাত্রদলের কেন্দীয় সংসদের সহ-সভাপতি আলমগীর হাসান সোহান উপস্থিত ছিলেন।

এসময় মিছিলে আরও উপস্থিত ছিলেন- ছাত্রদল কেন্দীয় সংসদের অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা রজিবুল ইসলাম, মো. ইমরান হোসেন, হাফিজুর রহমান, আল ইমরান রিপন,পার্থ দেব মণ্ডল, আনিসুর রহমান শামীম, আলমগীর কবির, আমিনুর রহমান, নাজমুল ইসলাম, সাইফুজ্জামান প্রমুখ।

মিছিলে জাতীয়তাবাদী দল ঘোষিত আরাফাত রহমান কোকোর মৃত্যুতে ৩ দিনের শোক সমর্থনে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারন করেন।
জেআই