দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যৌথ সভা আহ্বান করেছে বিএনপি।
রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার সকাল ১১টায় এ সভা শুরু হওয়ার কথা রয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় দলের যুগ্ম মহাসচিববৃন্দ, সাংগঠনিক সম্পাদকবৃন্দ, সম্পাদক মন্ডলী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত থাকবেন।
[b]ঢাকা, এমএইচ, ৭ মে(টাইমনিউজবিডি.কম)[/b]