জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুবর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে ৩১ আগস্ট ছাত্র সমাবেশ করবে বাংলাদেশ ছাত্রলীগ।
সোমবার বিকাল ৪টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যলয়ে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের পরিচালনায় সভায় সংগঠনের নেতারা বক্তব্য দেন।
৩১ আগষ্ট সোহরাওয়ার্দী উদ্যানের ওই ছাত্র সমাবেশে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে নেতারা জানান।
ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





