শিক্ষাঙ্গনে ছাত্রলীগের টেন্ডারবাজী, নারী কেলেংকারী, সন্ত্রাস ও নৈরাজ্যের কারনে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি করলো শিবির।

ছাত্রলীগকে নিষিদ্ধ করলে শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে বলেও দাবি করা হয় শিবিরের পক্ষ থেকে।

রাজধানীতে শিবিরের বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক রাকিব মাহমুদ এ দাবি জানান।

সকাল ১০টায় রাজধানীর বাড্ডায় বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর শিবিরের সভাপতি আনিসুর রহমান, সেক্রেটারী তারিক হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস ও নৈরাজ্য এবং বিসিএস কে দলীয় করণের প্রতিবাদে ডাকা বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে আজ রোববার বিক্ষোভ করছে ছাত্রশিবির। গতকাল শিবিরের পক্ষ থেকে বিক্ষোভের ঘোষণা করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকাসহ দেশের বিভাগীয় শহর রাজশাহী, খুলনাসহ প্রত্যেকটি শহরেই বিক্ষোভ করে শিবির।

ইআর