বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আহসান হাবিব কামালকে কারাগার থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (০২ মার্চ) বেলা ১১টার দিকে সাবেক মেয়রকে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার শাহ আলম এইসব তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, আহসান হাবিব কামাল আগে থেকেই অসুস্থ ছিলেন। তাঁকে নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে বেশ কিছুদিন ধরে কিছুটা অসুস্থ থাকায় কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আহসান হাবিব কামাল।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার প্রশান্ত কুমার বণিক জানিয়েছেন, কারা হাসপাতালের চিকিৎসক কিছু পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের জন্য আহসান হাবিব কামালকে আজ মঙ্গলবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
এমবি





