এবার প্রকাশ্যে ধূমপান করলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা।
শনিবার বিকালে ময়মনসিংহ শহরের টাউন হল ময়দানে এক গণসংবর্ধনায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী কামরুল ইসলাম মোহাম্মদ ওয়ালিদ, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে আশরাফুল আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে খালেদা আতিককে দলীয়ভাবে সংবর্ধনা দিতে শনিবার বিকেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ময়মনসিংহের টাউন হল ময়দানে এ সভায় প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম খান।
গাড়ি থেকে নেমে তিনি মঞ্চের সামনে থাকা দর্শকসারিতে বসেন। এ সময় তিনি অনেকটা আয়েশী ভঙ্গিতে সিগারেট টানতে থাকেন। প্রকাশ্য মঞ্চে নজরুল ইসলাম খানের এই সিগারেট টানা নিয়ে নেতাকর্মীদের মধ্যে কানাঘুষা শুরু হয়।
প্রসঙ্গত, এর আগে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী স্কুলের অনুষ্ঠানে শিক্ষার্থীদের সামনে মঞ্চে বসে ধূমপান করায় কড়া সমালোচনার মুখে পড়েন। পরে সংবাদ সম্মেলন ডেকে ভুল স্বীকার করেন তিনি।
[b]ঢাকা, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
রাজনীতি
এবার প্রকাশ্যে সিগারেট ফুঁকলেন বিএনপি নেতা
এবার প্রকাশ্যে ধূমপান করলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা। শনিবার বিকালে ময়মনসিংহ শহরের





