আলোচনা সভা, কেক কাটা ও আতশবাজিসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে রংপুর শহরে পালিত হয়েছে তারেক রহমানের ৫০তম জন্মবার্ষিকী।
বুধবার রাত ১২টা ১ মিনিটে নগরীর গ্রান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীরা কেক কেটে এসব কর্মসূচি শুরু সূচনা করে। পরে বর্ণাঢ্য আলোকসজ্জা ও আতশবাজির আয়োজন করা হয়।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদল সভাপতি জহির আলম নয়ন ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিজবুল প্রমুখ।
এআর





