বিএনপির লংমার্চ কর্মসূচি সফল করার জন্য আওয়ামী লীগসহ দেশের সকল রাজনৈতিক দলকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। তিনি বলেন, ভারত সরকার একতরফাভাবে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করছে।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত ‘বিএনপির তিস্তা অভিমুখে লংমার্চ সফল করুন’ শীর্ষক মানবন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী ২২ ও ২৩ এপ্রিল বিএনপির লংমার্চ কর্মসূচি সরকারের বিরুদ্ধে নয়,জনগণের কল্যাণ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য।
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সরকার ভারতের সাথে তিস্তা চুক্তি করেছে অভিযোগ করে রফিকুল ইসলাম মিয়া বলেন, বিএনপির লংমার্চ কর্মসূচিকে ঘিরে সরকারের মন্ত্রী-এমপিরা অসাংবিধানিক বক্তব্য রাখছেন।
মানববন্ধন শেষে বিএনপির লংমার্চ সফল করার জন্য জাতীয় প্রেসক্লাবের সামনে লিফলেট বিলি করেন তিনি ।
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মো. হানিফ,স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহ,জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মো. আনোয়ার প্রমুখ।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
রাজনীতি
আ.লীগকে লংমার্চে অংশগ্রহণের আহ্বান
বিএনপির লংমার্চ কর্মসূচি সফল করার জন্য আওয়ামী লীগসহ দেশের সকল রাজনৈতিক দলকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।





