ড. শফিকুল ইসলাম মাসুদের শ্রদ্ধেয় পিতা অধ্যাপক সিরাজ উদ্দিন খানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২২ ডিসেম্বর ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, আল্লাহর রহমতে অধ্যাপক সিরাজ উদ্দিন খান ইসলামী আন্দোলনের একজন সাহায্যকারী, পৃষ্ঠপোষক ও দ্বীনের পথে নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন। তিনি ব্যক্তিগত জীবনে ইসলাম অনুসরণকারী ছিলেন। তিনি একজন শিক্ষাবিদ, সমাজসেবক, গুণী মানুষ ও সফল পিতা ছিলেন। তিনি তাঁর সন্তানদেরকে মহান আল্লাহর পথে অবিচল এবং তাদের প্রত্যেককে দ্বীনের জন্য মযবুতভাবে গড়ে তুলতে বিশেষ ভূমিকা রেখেছেন। আল্লাহ তাআলা সন্তানদেরকে তাঁর জন্য উত্তম সাদাকাহ হিসেবে কবুল করুন। আমি তাঁর ইন্তিকালে গভীরভাবে শোকাহত।

শোকবাণীতে তিনি আরো বলেন, তাঁকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুণাহ খাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভাকাক্ষীদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

অপর এক শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক এ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল গভীর শোক প্রকাশ করে বলেন, অধ্যাপক সিরাজ উদ্দিন খান একজন পরহেযগার, দ্বীনের পথে অবিচল ও সমাজদরদি মানুষ ছিলেন। তিনি একজন শিক্ষাবিদ হিসেবে মানুষ গড়ার কারিগর ছিলেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

ড. শফিকুল ইসলাম মাসুদের পিতার ইন্তেকালে নূরুল ইসলাম বুলবুলের শোক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের শ্রদ্ধেয় পিতা প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক সিরাজ উদ্দিন খান এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা নূরুল ইসলাম বুলবুল।

তিনি ড. শফিকুল ইসলাম মাসুদের পিতা অধ্যাপক সিরাজ উদ্দিন খান এর কথা স্মরণ করেন। নূরুল ইসলাম বুলবুল শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন

তার নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।

মরহুম অধ্যাপক সিরাজ উদ্দিন খান আজ ২২ ডিসেম্বর ২০২১ বুধবার বিকাল ৫টায় পটুয়াখালী জেলার বাউফল উপজেলাধীন মদোনপুরা নিজ গ্রামের বাড়ীতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র, ৬ কন্যা পরিবার পরিজন সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের সর্ব কনিষ্ট পুত্র জননেতা ড. মু. শফিকুল ইসলাম মাসুদ।

এমআর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদের বাবা প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক সিরাজ উদ্দিন খান (১০৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

বুধবার বিকেলে তিনি আল্লাহর ডাকে সারা দিয়ে এই পৃথিবী থেকে চলে যান। তিনি স্ত্রী, চার ছেলে ও ছয় মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১০টায় বাউফল উপজেলার মদনপুরা গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জামায়াত আমিরের শোক
ড. শফিকুল ইসলাম মাসুদের বাবা অধ্যাপক সিরাজ উদ্দিন খানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

এক শোকবাণীতে তিনি বলেন, আল্লাহর রহমতে অধ্যাপক সিরাজ উদ্দিন খান ইসলামী আন্দোলনের একজন সাহায্যকারী, পৃষ্ঠপোষক ও দ্বীনের পথে নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন। তিনি ব্যক্তিগত জীবনে ইসলাম অনুসরণকারী ছিলেন। তিনি একজন শিক্ষাবিদ, সমাজসেবক, গুণী মানুষ ও সফল বাবা ছিলেন। তিনি তার সন্তানদেরকে মহান আল্লাহর পথে অবিচল এবং তাদের প্রত্যেককে দ্বীনের জন্য মযবুতভাবে গড়ে তুলতে বিশেষ ভূমিকা রেখেছেন। আল্লাহ তাআলা সন্তানদেরকে তার জন্য উত্তম সাদাকাহ হিসেবে কবুল করুন। আমি তার ইন্তেকালে গভীরভাবে শোকাহত।

শোকবাণীতে তিনি আরো বলেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ তায়ালা তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষীদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

অপর এক শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল গভীর শোক প্রকাশ করে বলেন, অধ্যাপক সিরাজ উদ্দিন খান একজন পরহেযগার, দ্বীনের পথে অবিচল ও সমাজদরদি মানুষ ছিলেন। তিনি একজন শিক্ষাবিদ হিসেবে মানুষ গড়ার কারিগর ছিলেন। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

মহানগরী দক্ষিণের শোক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের শ্রদ্ধেয় বাবা প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক সিরাজ উদ্দিন খান এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।

তিনি ড. শফিকুল ইসলাম মাসুদের বাবা অধ্যাপক সিরাজ উদ্দিন খানের কথা স্মরণ করেন।

নূরুল ইসলাম বুলবুল শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।

উত্তরের শোক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের বাবা অধ্যাপক সিরাজ উদ্দীন খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

এক শোকবাণীতে মহানগরী আমির বলেন, অধ্যাপক সিরাজ উদ্দীন খান ছিলেন একজন গর্বিত বাবা। তার মৃত্যুতে আমরা একজন প্রবীণ শিক্ষাবিদকে হারালাম। মহানগরী আমির মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাত দানের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন। তিনি তার শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য্যধারনের তাওফিক কামনা করেন।

ছাত্রশিবিরের শোক
ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরম শ্রদ্ধেয় বাবা জনাব অধ্যাপক সিরাজ উদ্দিন খাঁনেরইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী ও সেক্রেটারি জেনারেল রাশেদুল ইসলাম বলেন, তিনি দীর্ঘ দিন যাবত অসুস্থ ছিলেন। সম্মানিত বাবার বিদায়ে আমাদের হৃদয় আজ ব্যথিত। তার ইন্তেকালে ছাত্রশিবির একজন শ্রদ্ধাভাজন অভিভাবককে হারাল। তিনি ছিলেন একজন সফল বাবা। সন্তানদের তিনি যোগ্য করে গড়ে তুলেছেন যারা নিজ নিজ অঙ্গনে সুপ্রতিষ্ঠিত হয়ে ইসলামী আন্দোলন ও দেশের খেদমতে নিজেদের নিয়োজিত রেখেছেন। বিশেষ করে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদের ওপর সরকারের জুলুম নির্যাতন অবিচারের দিনগুলোতে তিনি বাবা হিসেবে ঈমানী দৃঢ়তার পরিচয় দিয়ে পরিস্থিতি মোকাবেলা করেছেন। যা ইসলামী আন্দোলনের জন্য অনুপ্রেরণা। তার ইন্তেকালে ছাত্রশিবির একজন শ্রদ্ধাভাজন অভিভাবকের স্নেহ ও দিকনির্দেশনা থেকে বঞ্চিত হলো। শ্রদ্ধাভাজন বাবাকে হারিয়ে ছাত্রশিবিরের সকল জনশক্তি আজ শোকাহত। দেশে ইসলামী আন্দোলনকে এগিয়ে নিতে তার ভালবাসা, উৎসাহ ও দিকনির্দেশনা ছাত্রশিবির নেতাকর্মীরা কোনো দিন ভুলবে না।

আমরা মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমের সর্বোচ্চ জান্নাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

প্রেস বিজ্ঞপ্তি

এমআর