রোববার বাগেরহাটে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ছাত্র শিবির। ছাত্রশিবির নেতা মানজারুল ইসলাম হত্যার প্রতিবাদে এ হরতালের আহ্বান করা হয়।
শনিবার সন্ধ্যায় বাগেরহাট জেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ আজমল হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সংবাদ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়,উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন ভোট কেন্দ্রে যাওয়ার পথে মেগনিতলা এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেয় এবং মারধর করে।
এসময় ছাত্র শিবির নেতা মানজারুল ইসলামও ওই পথ দিয়ে যাওয়ার সময় ধর ধর শিবির ধর বলে তাকে ধাওয়া করে। এক পর্যায়ে মানজারুল পড়ে গেলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা চাইনিজ কুড়াল,লোহার রড,হকিস্টিক ও ইট দিয়ে হামলা করে। উপুর্যপরি কুপিয়ে মানজারুলকে মারাত্মক জখম করে।
পরে তাকে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ছাত্র শিবির নেতা হত্যার প্রতিবাদে জেলায় রোববার জেলাজুড়ে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে।
[b]ঢাকা, ১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
রোববার বাগেরহাটে শিবিরের হরতাল
রোববার বাগেরহাটে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ছাত্র শিবির। ছাত্রশিবির নেতা মানজারুল ইসলাম হত্যার প্রতিবাদে এ হরতালের আহ্বান করা হয়। শনিবার সন্ধ্যায় বাগেরহাট জেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ আজমল হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সংবাদ জানানো হয়েছে





