মঙ্গলবার সকাল থেকে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ধ্বনিতে প্রকম্পিত হবে পবিত্র মিনা। এরই মধ্য দিয়ে পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা শুরু হবে। এদিন সন্ধ্যার পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৩০ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান মিনার উদ্দেশ্যে রওয়ানা হবেন।
মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় জিকির ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে সময় কাটাবেন তারা। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন জামাতের সঙ্গে। বুধবার ফজরের পর পায়ে হেঁটে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওয়ানা হবেন তারা।
এদিকে হাজীদের সর্বোচ্চ সেবা প্রদানের নির্দেশ দিয়েছেন দুই পবিত্র মসজিদের খাদেম বাদশা সালমান বিন আব্দুল আজিজ। তিনি হজের সঙ্গে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় প্রতিষ্ঠান ও ব্যক্তিদের এই নির্দেশ প্রদান করেন।
বাদশা বলেন, ‘হাজীদের সেবা করা সৌদি আরব ও সৌদি আরবের জনগণের জন্য একটি সম্মানের বিষয়।’
এআই





