ফ্রিল্যান্স কর্মী রাসেলের ওপর হামলাকারীদের গ্রেফতার ও ফ্রিল্যান্সারদের মৌলিক দাবিগুলো বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফ্রিল্যান্সার কমিউনিটি মানববন্ধনে এ সব দাবি জানান।
ইন্টারনেটের দাম কমানো, ব্যাংক লেনদেন প্রক্রিয়া সহজীকরণ, বাংলাদেশে পেপাল আনা, ফ্রিল্যান্সার থেকে উদ্যোক্তা প্রজেক্ট বাস্তবায়ন ও সরকারিভাবে ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানান তারা।
মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক সাব্বির আহমেদ বলেন, ১৭ ফেব্রুয়ারি সোমবার দেশসেরা আউটসোর্সিং উদ্যোক্তা রাসেল আহমেদের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এ সময় সন্ত্রাসীরা তাকে পিটিয়ে আহত করে মোটরসাইকেল ভাঙচুর করে। চারদিন পার হলেও আইন-শৃঙ্খলা বাহিনী সন্ত্রাসীদের অজানা কারণে গ্রেফতার করছে না বলে অভিযোগ করেন তারা।
[b]ঢাকা,২০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
বিজ্ঞান ও প্রযুক্তি
ফ্রিল্যান্স কর্মীর ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
ফ্রিল্যান্স কর্মী রাসেলের ওপর হামলাকারীদের গ্রেফতার ও ফ্রিল্যান্সারদের মৌলিক দাবিগুলো বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফ্রিল্যান্সার





