অক্টোবর মাসে বের হচ্ছে লেক্সাসের নতুন এনএক্স ক্রসওভার। গাড়িটির মূল্য ৩০ হাজার পাউন্ড থেকে শুরু হওয়ায় তা সরাসরি আউদির কিউ৫ এবং বিএমডাব্লিউর এক্স৩ সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে।[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392613265.png[/img]
গত বছর সেপ্টেম্বরে ফ্রাঙ্কফুর্ট মোটর শো-এ এলএফ-এনএক্স এর মাধ্যমে লেক্সাস এনএক্স এ কি পরিবর্তন আসতে পারে সে সম্পর্কে ধারণা দিয়েছিল। সেই সময় গাড়িটির নকশা বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। সামনের বিশাল গ্রিল থেকে শুরু করে বিভক্ত হেডলাইট, পেশীবহুল ফ্ল্যাঙ্ক এবং টেইল ল্যাম্প থেকে শুরু হওয়া ভাজগুলো আকৃষ্ট করে গ্রাহকদের।[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392613314.png[/img]এক নজরে লেক্সাস হিসেবে চিহ্নিত করার জন্য সামনের গ্রিলটি অন্যান্য সংস্করণের মত রাখা হলেও লাইটগুলো অন্য রকম করা হয়েছে। গাড়ির অভ্যন্তরটা প্রতিষ্ঠানটির আইএস শ্রেণীর মত। ফলে আরামের কোনো অভাব হবে না। এনএক্স-এর সঙ্গে পাচ্ছেন তথ্যবিনোদন সিস্টেম, স্পর্শ-সংবেদনশীল শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং টিএফটি ডায়াল।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392613344.png[/img]
গাড়িটি পেট্রল, এবং পেট্রল-বিদ্যুৎ সংস্করণে পাওয়া যাবে। কোনো ডিজেল সংস্করণ বের করা ইচ্ছে নেই প্রতিষ্ঠানটির। এনএক্স সিরিজের ৩০০এইচ মডেলটির সঙ্গে থাকছে ২ দশমিক ৫ লিটার চার সিলিন্ডার ১৭৮ বিএইচপি হাইব্রিড সিস্টেম (আইএস এর ইঞ্জিন)। পেট্রল-বিদ্যুৎ সংস্করণটি পেছনের চাকা চালিত হলেও বাস্তবে এর পেট্রল ইঞ্জিন সামনের চাকা এবং বিদ্যুৎ শক্তিতে পেছনে চাকা চলবে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392613369.png[/img]
এছাড়া সামনের চাকা চালিত এনএক্স২০০টি এফ স্পোর্ট মডেলটি পরবর্তীতে বাজারে পাওয়া যাবে। এই মডেলটি অবশ্য নতুন ২.০ লিটার চার সিলিন্ডার টার্বোচার্জড পেট্রল ইঞ্জিন ব্যবহার করবে। নতুন ইঞ্জিনটি আইএস সংস্করণেও ব্যবহৃত হবে। ২৪০ অশ্বশক্তি সম্পন্ন ইঞ্জিনটি পূর্বের ২০৫ বিএইচপি ২ দশমিক ৫ লিটার ভি৬ অপেক্ষা উন্নত হবে বলে জানিয়েছে লেক্সাস।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392613399.png[/img]
[b]ঢাকা, ১৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
বিজ্ঞান ও প্রযুক্তি
আসছে লেক্সাসের নতুন গাড়ি
অক্টোবর মাসে বের হচ্ছে লেক্সাসের নতুন এনএক্স ক্রসওভার। গাড়িটির মূল্য ৩০ হাজার পাউন্ড থেকে শুরু হওয়ায় তা সরাসরি আউদির কিউ৫ এবং বিএমডাব্লিউর এক্স৩ সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে। গত বছর সেপ্টেম্বরে ফ্রাঙ্কফুর্ট মোটর শো-এ এলএফ-এনএক্স এর মাধ্যমে লেক্সাস এনএক্স এ কি পরিবর্তন আসতে পারে সে সম্পর্কে ধারণা দিয়েছিল। সেই সময় গাড়িটির নকশা বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। সামনের বিশাল গ্রিল থেকে শুরু করে বিভক্ত হেডলাইট, পেশীবহুল ফ্ল্যাঙ্ক এবং টেইল ল্যাম্প থেকে শুরু হওয়া ভাজগুলো আকৃষ্ট করে গ্রাহকদের।





