চীন বরাবরই নিজেদের পণ্য ও সেবার প্রসারে খুবই গুরুত্ব দেয়। প্রায়ই বিশ্বের বিভিন্ন কোম্পানির পণ্য ও সেবা বন্ধের ঘোষনা শোনা যায় দেশটি থেকে। এরই ধারাবাহিকতায় এবার মাইক্রোসফটের জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ চালিত কম্পিউটার ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার।
দেশটির সরকার জানিয়েছে, সরকারি কাজে ব্যবহারের জন্য ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেটসহ উইন্ডোজ ৮ চালিত কোনও ডিভাইস কেনা যাবে না। তবে অন্য অপারেটিং সিস্টেম চালিত ডিভাইস কেনা যাবে। অবশ্য সরকার এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
এপ্রিলে ১৩ বছরের পুরাতন ও সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপির সব ধরনের সেবা বন্ধের ঘোষণা দেয় মাইক্রোসফট। এরপর থেকে ব্যবহারকারীদের উইন্ডোজ ৮ ব্যবহারে আগ্রহী করার চেষ্টা করছে সফটওয়্যার জায়ান্টটি। তবে অনেকেই খরচ ও ভোগান্তি এড়াতে সেটি বিবেচনায় আনছেন না।
চীনে কম্পিউটার সফটওয়্যার কেনার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে সরকার। নতুন এই ঘোষণা মাইক্রোসফটের বিক্রিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিজ্ঞান ও প্রযুক্তি
চীনে উইন্ডোজ ৮ ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা!
চীন বরাবরই নিজেদের পণ্য ও সেবার প্রসারে খুবই গুরুত্ব দেয়। প্রায়ই বিশ্বের বিভিন্ন কোম্পানির পণ্য ও সেবা বন্ধের ঘোষনা শোনা যায় দেশটি থেকে। এরই ধারাবাহিকতায় এবার মাইক্রোসফটের জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ চালিত কম্পিউটার ডিভাইস ব্যবহা





