আগামী জানুয়ারি থেকে রাস্তায় চালকবিহীন গাড়ি চলাচলের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য।
এ জন্য পরীক্ষামূলকভাবে চালকবিহীন গাড়ি চালানোর জন্য তিনটি শহর নির্বাচন করবে দেশটির সরকার। ইতোমধ্যে এ জন্য আগ্রহী শহরগুলোকে একটি নির্বাচনী প্রতিযোগিতায় অংশগ্রহণের আহবান জানানো হয়েছে।
চালকবিহীন গাড়ি চালানোর জন্য দেশটির সড়কের নীতিমালাও পর্যালোচনা করার আদেশ দেওয়া হয়েছে। দেশটির বাণিজ্য সচিব ভিন্স কেবল জানান, আজকের ঘোষণার ফলে আগামী ৬ মাসের কম সময়ের মধ্যেই রাস্তায় চালকবিহীন গাড়ি দেখা যাবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, নেভাদা ও ফ্লোরিডা রাজ্যে ইতোমধ্যে চালকবিহীন গাড়ির পরীক্ষা চালানো হয়েছে। এর মধ্যে ক্যালিফোর্নিয়ায় গুগলের চালকবিহীন গাড়ি ইতোমধ্যে ৩ লাখ মাইল চলাচল করেছে।
ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





