দুবাইয়ে সম্প্রতি বিশ্বের সবচেয়ে বিলাসবহুল একটি মোটরগাড়ি বিক্রি হয়েছে। যেটি বিশ্বের সবচেয়ে দামি গাড়িগুলোর মধ্যে অন্যতম।
অস্ট্রেলিয়ান কোম্পানি মারচি মোবাইল এটি তৈরি করেছে। গাড়িটি ৪০ ফুট লম্বা। এটি বিক্রি হয়েছে তিন মিলিয়ন ডলারে। যার দাম আসে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ কোটি টাকা।
গাড়িটিতে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে। গাড়ির ছাদের ওপর হাঁটার জন্য রয়েছে চত্বর, মদ্যপানের জন্য লাউঞ্জ, অগ্নিনির্বাপণব্যবস্থা, একটি মাস্টার বেডরুম এবং ঠান্ডা পরিবেশ উত্তপ্ত করার ব্যবস্থা।

দুইতলা বিশিষ্ট গাড়িটির মাস্টার বেডরুমের সঙ্গে রয়েছে অত্যাধুনিক বাথরুম। মদ্যপানের লাউঞ্জটি দ্বিতীয় তলায় অবস্থিত। গাড়িটির আরো একটি বৈশিষ্ট হলো মরুভূমির মধ্য দিয়ে চলার পর সেটি নিজে নিজে পরিষ্কার হতে পারে। মরুভূমির সড়কেও গাড়িটি ঘণ্টায় ৯৩ কিলোমিটার বেগে চলতে সক্ষম।
ঢাকা, ৪ আগস্ট (টাইমনিউজবিডি.কম) // জেআই





