জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১২ প্রদান উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনেতা খলিল উল্লাহ খানের চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষনা দিয়েছেন।
বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য অভিনেতা খলিলকে আজীবন সম্মাননা দেয়া হয়।
খলিল প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তিনি আমাদেরকে অনেক দিয়েছেন। এখন তাকে আমাদের দেয়ার সময় হয়েছে। তাই তার আজীবন চিকিৎসার ব্যয় বহনের দায়িত্ব আমি নিলাম।’
অভিনেতা খলিল অসংখ্য বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রয়াত পরিচালক আলমগীর কুমকুম পরিচালিত ‘গুন্ডা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিশেষ প্রতিবেদন
খলিলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১২ প্রদান উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনেতা খলিল উল্লাহ খানের চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষনা দিয়েছেন।