ভারতের দেয়া ৩০৮ রানের জবাবে খেলতে নেমে সাজঘরে ফিরে গেলেন দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। ক্রিজে আছেন ডুপ্লেসিস (৬) ও ডি ভিলিয়ার্স (০)।
রোববার লক্ষ্য তাড়া করতে নেমে সাত রান করে মোহাম্মদ সামির বলে বিরাট কোহলির হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে গেছেন ডি কক।
ওয়ানডাউনে মাঠে নামা ডুপ্লেসিসকে সঙ্গে নিয়ে রানের চাকা ঘুরাতে চেষ্টা করেন হাশিম আমলা। কিন্তু মুহিত শর্মার বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে মোহাম্মদ সামির তালুবন্দী হন ২৩ রান করা আমলা।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এর আগে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটের বিনিময় ৩০৭ রান সংগ্রহ করেছে টসে জিতে ব্যাটিং বেছে নেয়া ভারত।
ব্যাট করতে নেমে মাত্র ৯ রানে প্রথম উইকেট হারায় ভারত। ওপেনার রোহিত শর্মা রানের খাতা খোলার আগেই রান আউট হয়ে মাঠ থেকে বিদায় নেন।
তবে বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে রানের চাকা ঘুরাতে থাকেন উদ্বোধনী জুটির আরেক ব্যাটসম্যান শিখর ধাওয়ান। কোহলি ৪৬ রান করে আউট হলেও ব্যাট চালিয়ে যান ধাওয়ান। দেখতে দেখতে করে ফেলেন সেঞ্চুরি।
পারনেলের বলে আমলার হাতে ক্যাচ আউট হওয়ার আগে ১৩৭ রান করেছেন তিনি। ১৪৬ বলে ১৬টি চার ও দুটি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
ধাওনের সঙ্গে তাল মিলিয়ে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছেন আজিঙ্কায় রাহানে। ৬০ বলে ৭টি চার ও তিনটি ছক্কায় ৭৯ রান করে স্টেইনের বলে এলবিডব্লিউ'র ফাদেঁ পড়েন।
শেষ দিকে বেশ দ্রুতই কয়েকটি উইকেট হারায় ভারত। দক্ষিণ আফ্রিকার বোলার মর্নে মরকেল সর্বোচ্চ দুটি উইকেট পান। একটি করে উইকেট পান পারনেল, স্টেইন ও ইমরান তাহির।
জেডআই





