কঠিন এক সময় পার করছেন বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপ সফরের পরপরই বিদায় নিলেন প্রধান কোচ স্টিভ রোডস। তাই অন্তর্বর্তীকালীন কোচ হয়ে শ্রীলঙ্কায় যাচ্ছেন খালেদ মাহমুদ সুজন। শুধু কোচ নয় শ্রীলঙ্কা সফরে খেলোয়াড় নিয়েও বিপাকে আছে বাংলাদেশ।
ঘটনাবহুল একটা দিন পার করার পর হ্যামস্ট্রিংয়ের ইনজুরি বেড়ে যাওয়ায় শেষ হয়ে গেছে মাশরাফি বিন মোর্তজার শ্রীলঙ্কা সিরিজ। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। এদিকে বেইক পেইনের কারণে দলের সঙ্গে যেতে পারছেন না সাইফউদ্দিনও। তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন ফরহাদ রেজা।
এর আগে পর্যন্ত গতকাল বিকেল পর্যন্ত দল সম্পর্কে নিজেদের চিন্তার কথা বলেছিলেন মাশরাফি ও অর্ন্তবর্তীকালীন কোচ খালেদ মাহমুদ সুজন।
এক সন্ধ্যায় পুরো দলটার এই ছবিটাই বদলে গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার সময় এক সুতোয় গাঁথামালা না হয়ে খেললে এই ইনজুরিকাণ্ড নেতিবাচক প্রভাব ফেলতে পারে দেশের ক্রিকেটে।
জেড





