লা লিগায় কর্ডোবার বিপক্ষে লাল কার্ড দেখায় আগামী দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এর ফলে রিয়াল সোসিদাদ ও সেভিয়ার বিপক্ষের ম্যাচ দুটি মিস করবেন টানা দ্বিতীয়বারের মতো ফিফা ব্যালন ডি'অর জয়ী এই তারকা।
কর্ডোবার বিপক্ষে ম্যাচে নিজের নামের সুবিচার করতে পারেননি রোনালদো। খেলা শেষের দিকে গড়ালেও গোলের দেখা পাননি তিনি। ম্যাচের শেষে দিকে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে প্রতিপক্ষ ডিফেন্ডার এদিমার মুখে আঘাত করার জন্য হাত তোলেন রিয়াল উইঙ্গার। ফলে রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।
তবে দ্রুতই এই ঘটনার জন্য ক্ষমা চান রোনালদো। বিপরীতে এদিমারকে কেন শাস্তি দেয়া হবে না তার কারণ দর্শাতে বলে লা লিগার শৃঙ্খলা কমিটি। আর পর্তুগীজ তারকাকে দীর্ঘ শাস্তি থেকে মুক্তি দিল।
জেডআই





