বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাজে হেরে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে ভারত। বিশেষ করে দলের প্রধান কয়েকজন ব্যাটসম্যান ও অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে চলছে ঝড়।
সেই ঝড় থেকে নামা বৃষ্টি অতি শীঘ্রই দেখা যাচ্ছে ক্যারিবিয়ানদের সাথে ভারতের বিশ্বকাপ পরবর্তী সিরিজে। কারণ এই সিরিজে বিরাট কোহলি থাকছেননা অধিনায়ক। তার জায়গা দখল করছেন রোহিত।
অবশ্য পাকাপাকিভাবে নয়, রোহিতকে পার্টটাইম সময়ের জন্যই অধিনায়ক বাছা হচ্ছে। বিশ্বকাপের পরে দেশে ফিরে কিছুদিন বিশ্রাম নেবেন ক্রিকেটাররা। চলতি মাসের ১৭-১৮ তারিখে মুম্বইতে নির্বাচকরা ক্যারিবিয়ান সফরের জন্য দল ঘোষণা করবেন।
তবে ইন্ডিয়া সংবাদ মাধ্যমের সূত্রের খবর, সেই সফরের জন্য বিশ্রাম দেয়া হতে পারে বুমরা, শামি, চাহালসহ প্রথম একাদশের একাধিক ক্রিকেটারকে। সীমিত ওভারের সিরিজে খেলবেন না কোহলি। তিনি সরাসরি অ্যান্টিগুয়াতে প্রথম টেস্টে দলের সঙ্গে যোগ দেবেন। কোহলির অনুপস্থিতিতেই সীমিত ওভারের তিনটি ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।
জানা গেছে, মহেন্দ্র সিং ধোনিও ক্যারিবিয়ান সিরিজে খেলতে যেতে আগ্রহী নন। সাময়িক বিশ্রাম চান তিনিও। ইংল্যান্ড থেকে দেশে ফেরার বিমানের টিকিট এখনো পাননি কোহলিরা। দেশে ফেরার পরে বোর্ডের তরফে ধোনির সঙ্গে আলোচনা করা হবে তার ভবিষ্যৎ নিয়ে। জানা গিয়েছে, সেখানে ধোনি ক্যারিবিয়ান সিরিজে খেলতে যেতে চান না, একথা জানাবেন। তিনি না গেলে, ঋষভ পন্থ ও দীনেশ কার্তিক দুই উইকেট কিপারকেই পাঠানো হবে ক্যারিবিয়ান মুলুকে।
বোর্ডের এক কর্তা জানাচ্ছেন, “বিশ্বকাপ সবেমাত্র শেষ হয়েছে। দেশে ফিরুক দল। বিশ্বকাপের বিপর্যয় এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি দল। ধোনির মতামত শোনার অপেক্ষায় থাকবে বোর্ড।”
জেড





