দক্ষিণ আফ্রিকার বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দেশটির সাবেক পেসার অ্যালেন ডোনাল্ড।
মঙ্গলবার ক্রিকেট সাউথ আফ্রিকার এক বিবৃতিতে বলা হয়, এখনই সরে যাওয়ার সঠিক সময় বলে জানিয়েছেন ডোনাল্ড। তাই তিনি পদত্যাগ করেছেন।
২০১১ সালের জুনে দায়িত্ব নেওয়ার পর চার বছর বোলারদের সঙ্গে কাজ করেন ডোনাল্ড।
আগামী জুলাইয়ে বাংলাদেশ সফর করবে দক্ষিণ আফ্রিকা। তার আগেই দলের বোলিং কোচ নিয়োগ দেয়া হবে বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
জেডআই





