আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হারলো বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ১৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৯.৩ ওভারেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় ইংল্যান্ড।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোর রাত সাড়ে ৩টায় খেলাটি শুরু হয়। ৫০ ওভারের এ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সবকয়টি হারিয়ে ১৭৫ রান করে বাংলাদেশের যুবারা। আফিফ হোসেন সর্বোচ্চ ৬৩ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে খুব একটা স্বস্তিতে ছিলো না ইংলিশরা। মাত্র ৪৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক ব্রু ও উডস। ব্রু ১০২ ও উডস ৪৮ রানে অপরাজিত থাকেন।

ম্যাচে উইকেটের দেখা পেয়েছেন হাসান মাহমুদ, কাজী অনিক ও নাঈম হাসান।

নামিবিয়া ও কানাডার বিপক্ষে হেসেখেলে জয় পেলেও এ ম্যাচে এসে ছন্দ হারালো বাংলাদেশ।