সংক্ষিপ্ত স্কোর: ভারত ৪৩ ওভারে ২৬৮/৪
মুস্তাফিজুর রহমান পেলেন পরপর দুই উইকেট। শুরুতেই রোহিত শর্মার উইকেটটা তার নামে লেখা হতে পারতো। তবে তামিমের ক্যাচ মিসে সেই সুযোগ বঞ্চিত হন। তবে ব্যক্তিগত ষষ্ঠ ওভারে এসে জোড়া আঘাত হানলেন।
প্রথমে বিরাট কোহলিকে রুবেলের ক্যাচে পরিণত করেন। এরপর হার্দিক পান্ডে ধরা পড়েন সৌম্য সরকারের হাতে। ৩৯ ওভারের খেলা শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২৩৭ রান।
আজ (০২ জুলাই) মঙ্গলবার বার্মিংহামের এডবাস্টনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ফিল্ডিংয়ে নেমে মাত্র ৯ রানেই রোহিতকে ফেরানোর সুযোগ পায় টাইগাররা। সেই সুযোগই মিস করেছেন তামিম ইকবাল। মুস্তাফিজের করা ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে সহজ ক্যাচ মিস করেন তিনি।
জীবন পেয়েই ভয়ঙ্কর হয়ে ওঠেন রোহিত। তুলে নেন সেঞ্চুরিও। শেষ পর্যন্ত দলীয় ১৮১ রানে সৌম্য সরকার ভাঙেন ওপেনিং জুটি। আউট হওয়ার আগে ৯২ বল থেকে সাতটি চার ও পাঁচটি ছক্কার মারে ১০৪ রান করেন রোহিত।
রোহিত শর্মার পর আউট হন আরেক ওপেনার লোকেশ রাহুল। দলীয় ১৯৫ রানে রুবেল হোসেনের বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। আউট হওয়ার আগে ৯২ বল থেকে ৭৭ রান করেন রাহুল।
এরপরই মুস্তাফিজুর রহমানের জোড়া আঘাতে ফিরলেন কোহলি ও পান্ডে।
বাংলাদেশের জন্য এই ম্যাচটি বাঁচা-মরার লড়াই। কারণ সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে অবশ্যই জিততে হবে বাংলাদেশকে। বাংলাদেশ যদি এই ম্যাচে জিততে পারে তাহলে সেমির আশা টিকে থাকবে। হারলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে, ভারত যদি আজ জয় পায় তাহলে তারা সেমিফাইনালে উঠে যাবে। আর হারলে তাদেরও বাদ পড়ার শঙ্কা থাকবে।
দুই দলেরই এটি অষ্টম ম্যাচ। ৭ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে। আর সাত ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।
আজকের ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছ বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় একাদশে সুযোগ পেয়েছেন সাব্বির রহমান।
অন্যদিকে, একাদশে দুইটি পরিবর্তন এনেছে ভারত। কুলদীপ যাদবের বদলে একাদশে সুযোগ পেয়েছেন ভুবনেশ্বর কুমার। আর কেদার যাদবের বদলে সুযোগ পেয়েছেন দিনেশ কার্তিক।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), রিশাব পান্ত, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ শামি, জ্যাসপ্রীত বুমরাহ।
এমবি





