ক্রিকেট তারকা পেসার রুবেল হোসেন পুত্র সন্তানের বাবা হলেন। রুবেল হোসেন ও তার স্ত্রী দোলার কোলজুড়ে পৃথিবীতে এসেছে তাদের প্রথম সন্তান। রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রুবেলের স্ত্রী।
আজ রোববার দুপুর দুইটার দিকে রুবেল নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে এমন তথ্য নিশ্চিত করেছেন।
রুবেল নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নবজাতকের সাথে মায়ের ছবি দিয়ে এ সুখবর জানিয়েছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন সন্তান ও স্ত্রীর জন্য।
ফেসবুকের ওই পোস্টে দুটি ছবি পোস্ট করেছেন রুবেল। যেখানে দেখা যায়, সদ্য জন্ম নেওয়া সন্তান ও তার স্ত্রীকে। যার ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্। আল্লাহ্ এর অশেষ রহমতে পুত্র সন্তানের বাবা হলাম। বাচ্চা এবং মা উভয়ই সুস্থ আছে। সবাই দু'য়া করবেন।’
এর আগে ২০১৬ সালে বাগেরহাটের মুনিগঞ্জের মেয়ে ইসরাত জাহান দোলাকে বিয়ে করেন রুবেল হোসেন। অনেকটা নীরবেই বিয়ে করেন রুবেল। তখন বিয়ের খবর ছিলো গোপন। এর দেড় বছর পর ফেসবুকে স্ত্রী দোলার ছবিসহ জানিয়েছিলেন বিয়ের খবর।
তবে নিজের প্রথম সন্তান হওয়ার খবর জানানোর জন্য কোনও রকম রাখঢাক করেননি রুবেল। গত ১০ আগস্ট ফেসবুকে নিজের অফিসিয়াল পেজের মাধ্যমে নিজের বাবা হওয়ার খবর ভক্ত-শুভাকাঙ্খীদের দিয়েছেন রুবেল। একই সঙ্গে দোয়া চেয়েছেন তার স্ত্রী ও অনাগত সন্তানের জন্য।
সেদিন আনন্দের সঙ্গে নিজের বাবা হওয়ার খবর জানিয়ে রুবেল লেখেন, ‘আলহামদুলিল্লাহ্। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আল্লাহর অশেষ রহমতে আমি সন্তানের বাবা হতে যাচ্ছি এবং আমার স্ত্রী মা হতে চলেছে।’
এএস





