জয় দিয়েই বিশ্বকাপ প্রস্তুতি শেষ হল আর্জেন্টিনার। দেশের মাটিতে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়েছে দুই বারের চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার পক্ষে দুই অর্ধে একটি করে গোল করেন রিকি আলভারেস ও লিওনেল মেসি। শনিবার প্রথম একাদশে ‘ফ্যানিস্টিক ফোর’ এর কাউকে নামাননি আলেহান্দ্রো সাবেইয়া। মেসি, সার্হিও আগুয়েরো, আনহেল দি মারিয়া ও গনসালো হিগুয়াইনের অনুপস্থিতিতেও অতিথিদের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা। ১২তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেয়ার কৃতিত্ব ইন্টার মিলানে খেলা মিডফিল্ডার আলভারেসের। প্রথমার্ধে আরো দুটি সহজ সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনা। ২৮তম অফসাইড ফাঁদ ভেঙে হ্যাভিয়ার মাসচেরানোর পাস গোলরক্ষকের হাতে তুলে দেন ম্যাক্সি রদ্রিগেস। ছয় মিনিট পর আরেকটি সুযোগ পেয়েছিলেন নিওয়েলস ওল্ড বয়েসের মিডফিল্ডার রদ্রিগেস। তার জোরালো শট সার্বিয়া গোলরক্ষক হান্দানোভিচের হাত হয়ে বারে লেগে বাইরে চলে যায়। দ্বিতয়ার্ধের ৫৭তম মিনিটে মাঠে নামেন মেসি, আগুয়েরো, দি মারিয়া ও ফের্নান্দো গাগো। আক্রমণের ধারও বাড়ে স্বাগতিকদের, কিন্তু সার্বিয়ার জমাট রক্ষণ ভাঙা সম্ভব হচ্ছিল না। ৭৬তম মিনিটে আর্জেন্টিনার জয় নিশ্চিত করা গোলটি আসে মেসির পা থেকে। দি মারিয়ার ক্রস থেকে ডি বক্সে হেড করে মেসিকে বল দিয়েছিলেন আগুয়েরো। ছায়াসঙ্গী হয়ে থাকা দু্ই ডিফেন্ডারের ফাঁক গলে আলতো টোকায় গোলরক্ষককে পরাস্ত করতে কোনো সমস্যা হয়নি চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলারের। এরপরও সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা কিন্তু স্ট্রাইকার ব্যর্থতায় সেগুলো কাজে লাগাতে পারেনি তারা। স্বাগতিক গোলরক্ষক স্যার্হিও রোমেরোকে বড় কোনো পরীক্ষায় পড়তে হয়নি। আগের প্রীতি ম্যাচে ত্রিনিদাদ ও টোবোগোর বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল বিশ্বকাপের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। ১৫ জুন বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে আর্জেন্টিনার। ‘এফ’ গ্রুপে এদের সঙ্গী নাইজেরিয়া ও ইরান। [b]ঢাকা: কেএ ৮ জুন (টাইমনিউজবিডি.কম)//[/b]
আর্জেন্টিনার জয়ে মেসির গোল
জয় দিয়েই বিশ্বকাপ প্রস্তুতি শেষ হল আর্জেন্টিনার। দেশের মাটিতে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়েছে দুই বারের চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার পক্ষে দুই অর্ধে একটি করে গোল করেন রিকি আলভারেস ও লিওনেল মেসি।
সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী: দেলোয়ার হোসেন
সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন ঠাকুরগাঁও-০১ আসনের ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী দেলোয়ার হোসেন।
গালাতাসারাইকে ৪-১ গোলে উড়িয়ে বার্সেলোনার টানা দশম জয়
শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে গালাতাসারাইকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নেওয়ার পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দশম জয়ের কীর্তি গড়েছে হ্যান্সি ফ্লিকের দল।
রোনালদোকে ছাড়াই ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের দাপুটে জয়
ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই ডেনমার্কের বিপক্ষে বড় জয় পেয়েছে পর্তুগাল। উয়েফা নেশনস লিগের ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল ডেনমার্ক। তবে শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগিজরা।
কেইনের পেনাল্টি মিস, শেষদিকে স্পেনের নাটকীয় জয়
নেশনস লিগে দারুণ এক প্রত্যাবর্তনের ম্যাচ উপহার দিয়েছে স্পেন। ওয়েম্বলিতে একসময় ২-১ গোলে পিছিয়ে পড়েও শেষ ৩৫ মিনিটে দুই গোল করে ইংল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।
রোনালদোর একের পর এক গোল মিস, তবু পর্তুগালের জয়
ক্রিস্টিয়ানো রোনালদোর রাতটা শুরু থেকেই ছিল হতাশার। একের পর এক সুযোগ পেয়েও বল জালে জড়াতে পারেননি।















