বাংলাদেশ সফরকে সামনে রেখে ইডেন গার্ডেনে দু'দিনের অনুশীলন ক্যাম্পের জন্য বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল শুক্রবার কলকাতায় পৌঁছেছে।

আগামী সোমবার দলটি বাংলাদেশের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে। তার আগে এই দুইদিন দলের অনুশীলনে মূলত ফিটনেসের উপর জোড় দেয়া হবে। ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গল এই তথ্য নিশ্চিত করেছে।

দুই ধাপে ভারতীয় দল কলকাতার নেতাজী সুভাস চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। প্রথম বহরে বিরাট কোহলির নেতৃত্বে আরো ছিলেন দলীয় পরিচালক রবি শাস্ত্রী, মিডল অর্ডার ব্যাটসম্যান চেতশ্বর পুজারা, ইশান্ত শর্মা, অফ-স্পিনার রবিচন্দ্রন আশ্বীন, মুরালি বিজয়, কারান শর্মা এবং লোকেশ রাহুল। পরের বিমানে ছিলেন অজিঙ্কে রাহানে, রোহিত শর্মা, উমেশ যাদব এবং অভিজ্ঞ অফ-স্পিনার হারভাজন সিং।

বাংলাদেশ সফরে ভারতীয় দল একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিবে।

জেডআই