বাংলাদেশের বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় বিকেলে পৌঁছাবে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা দক্ষিণ আফ্রিকা দলের। কিন্তু দুবাইতে ফ্লাইট জটিলটতার কারণে বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকায় এসে পৌঁছাবেন অতিথিরা।
আগামী ৫ জুলাই সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। ৭ জুলাই দ্বিতীয় শেষ টি-টোয়েন্টি ম্যাচ। দুটি ম্যাচেই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এর আগে ৩ জুলাই ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।
১০ ও ১২ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ২টি ওয়ানডে। এরপর ১৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি।
একই ভেন্যুতে ঈদুল ফিতরের পর ২১ জুলাই হবে প্রথম টেস্ট। আর ৩০ জুলাই ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
জেআই





