বিশ্বকাপের ৪২তম ম্যাচে আফগানিস্তানকে ৩১২ রানের বড় লক্ষ্য দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১১ রান সংগ্রহ করে ক্যারিবিয়ানরা।
ব্যাট হাতে সর্বোচ্চ (৭৭) রানের ইনিংস খেলেন শাই হোপ। এভিন লুইজ ও নিকোলাস পুরান দুজনের ব্যাট থেকে আসে (৫৮) রান করে।
২০১৯ বিশ্বকাপ ক্রিকেট আসরে নিজেদের শেষ ম্যাচে লিডসের হেডিংলিতে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। পয়েন্ট টেবিলের ৯ম স্থানে থাকা ক্যারিবীয়দের একটি জয় থাকলেও এখনো শূন্য আফগানদের খাতা। তবে নিজেদের শেষ ম্যাচটি জয় দিয়েই শেষ করতে চায় উভয় দল। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।
আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচটি দুই দলের জন্যই শুধুই আনুষ্ঠানিকতার। কিন্তু ক্রিস গেইলের জন্য এই ম্যাচটি হতে পারতো বিশেষ উপলক্ষ। কারণ এটিই তার বিশ্বকাপ ম্যাচ। তবে ১৮ বল খেলে ৭ রান করে আফগান পেসার দৌলত জাদরানের বলে উইকেটরক্ষক ইকরাম আলী খিলের শিকার হয়ে ফিরলে শেষ হয় তার ‘শেষ’ বিশ্বকাপ ইনিংস।
গেইলের বিদায়ের পর অবশ্য উইন্ডিজকে খেলায় ফেরান এভিন লুইস ও হোপ জুটি। দুজনে যোগ করেন ৮৮ রান। লুইস বিদায় নিলে হাল ধরেন হোপ।
আফগান বোলারদের মধ্যে দৌলত জারদান ২টি, মোহাম্মদ নবী, রশিদ খান ও সায়েদ শিরজাদ একটি করে উইকেট শিকার করেন।
এমআর





