জমে উঠেছে ‘রাউন্ড অব সিক্সটিনে’ জাপান-ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচ। প্রথমার্ধে জাপান এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে মাঠে নেমে খেলায় সমতা ফিরিয়েছে ক্রোয়েটরা। এই মুহূর্তে খেলায় ১-১ সমতা বিরাজ করছে।

কাতারের আল জানোব স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে খেলতে নেমে দুই দলই সমানে-সমান লড়াই করেছে। এরমধ্যে প্রথমার্ধে ডায়জেন মায়েদার গোলে ১-০ ব্যবধানের লিড নিয়েছে। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার দুই মিনিট আগে এই জাপানিজ গোল করেন। এদিকে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোলটি পরিশোধ করেছে ক্রোয়েশিয়া।

ক্রোয়েটদের পক্ষে গোল পরিশোধ করেছেন ইভান পেরিসিচ। লোভরেনের দারুণ এক ক্রস থেকে হেডে বল জালে জড়ান ক্রোয়েটদের এই তারকা ফুটবলার।

এবিএস