আইসিসি মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের সুপার সিক্সে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে ভারত। আজ কলম্বোতে এ ম্যাচে বাংলাদেশ ১৫৬ রানের টার্গেট দিলেও এক উইকেট হারিয়েই তারা জয় তুলে নেয়।

টসে জিতে ভারত প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশকে। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৫৫।

বাংলাদেশের এ স্কোরে প্রধান অবদান ফারজানা হকের ফিফটি। এছাড়া বড় সংগ্রহের মধ্যে রয়েছে শারমিন আক্তারের ৩৫, নিগার সুলতানা ১৮, রুমানা আহমেদ ১১ ও শায়লা শারমিন অপরাজিত আছেন ১০ রান নিয়ে। বাকিরা একের ঘরে।

ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন মানসি জোসি। এছাড়া দিবিকা ভাদ্য ২টি এবং শিখা পান্ডে ও রাজেশ্বরী গায়াকওয়াদ পেয়েছেন ১টি করে উইকেট।

জবাবে জয়ের লক্ষ্যে খেলতে নেমে মিতালি রাজ (৭৩) ও মোনা মেশরামের (৭৮) অনবদ্য জুটির বদৌলতে ১ উইকেট হারিয়েই জয় তুলে নেয় ভারত। খেলতে হয়েছে ৩৩.৩ ওভার।

বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নেন খাদিজাতুল কোবরা।

এমই