টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বের খেলা শেষে শুক্রবার থেকে মাঠে নামছে ক্রিকেটের শীর্ষ আটটি দল। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে সুপার-১০ পর্ব।
আন্তর্জাতিক ক্রিকেটে তুলনামূলক ছোট দলগুলোসহ মোট ১৬ দলের এ টুর্নামেন্টের প্রথম পর্বে অংশ নেয়া ৮ দলের মধ্য থেকে দু’টি দ্বিতীয় পর্বে বড় দলগুলোর সঙ্গে খেলার সুযোগ পাবে।
সুপার-১০ পর্বে এশিয়ার দুই জায়ান্ট ভারত-পাকিস্তান ছাড়া ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া এবং বাছাই পর্ব থেকে উন্নীত একটিসহ মোট পাঁচ দল খেলবে দুই গ্রুপে।
বাছাই পর্ব থেকে উন্নীত অপর দলটি এক নম্বর গ্রুপে খেলবে দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, ইংল্যান্ড ও নিউজির্যারন্ডের সঙ্গে। উভয় গ্রুপ থেকে শীর্ষ দুই দল সেমিফাইনাল খেলবে।
টি-টোয়েন্টির ইতিহাসে প্রথমবারের মত চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারানোর লক্ষ্যে পাকিস্তানের মাঠে নামার আগ মুহূর্তে জানা যাবে বাছাই পর্ব থেকে কোন দুটি দল দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।
এ টুর্নামেন্টের ইতিহাসে ভারতকে কখনো হারাতে না পারলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিপক্ষের চেয়ে পাকিস্তানের রেকর্ড তুলনামুলক ভাল হওয়ায় অধিনায়ক মোহাম্মদ হাফিজের আত্মাবিশ্বাসটা আরো বাড়িয়ে দেবে।
ইতপূর্বে চার বার অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথমবার রানার্স আপ হওয়ার পর ২০০৯ সালে ইংল্যান্ডের আসরে চ্যাম্পিয়ন হওয়া সহ প্রতিবারই কমপক্ষে সেমিফাইনাল খেলেছে পাকিস্তান।
পক্ষান্তরে গত ছয় বছরে ইন্ডিয়ান প্রিমিয়া রিগ (আইপিএল) অনেক জনপ্রিয়তা লাভ করা সত্ত্বেও ২০০৭ সালে উদ্বোধনী আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারত আর কখেনো সেমিফাইনাল পর্যন্ত যেতে পারেনি।
সত্যিকারার্থে আনপ্রেডক্টেবল টি-টোয়েন্টি ক্রিকেট। যার প্রমাণ গত চার আসরে চ্যাম্পিয়ন চার দল। প্রথম ও দ্বিতীয়বার এশিয়ার দুই দেশ ভারত ও পাকিস্তান এবং এরপর ২০১০ সালে ইংল্যান্ড ও ২০১২ সালে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ।
বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন সামি সম্প্রতি নিজ মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ছাড়াও বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ধ্বসাংত্মক ব্যাটসম্যান ওপেনার ক্রিস গেইলকে নিয়ে শিরোপা অক্ষুন্ন রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী।
টি-টোয়েন্টি র্যাং কিংয়ের শীর্ষ দল শ্রীলংকা প্রায় দেড় মাসের বেশি সময় বাংলাদেশে কাটিয়ে এ মাসের প্রথম দিকে এশিয়া কাপের শিরোপা জয় করেছে।
ট্রফি কেবিনেটে স্থান দিতে প্রথমবারের মত টি-২০ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়া দলে নিয়েছে ৩৯ বছর বয়সী ব্যাটসম্যান ব্র্যাড হজ এবং ৪৩ বছর বয়সী স্পিনার ব্র্যাড হগকে। তবে পায়ের পাতায় ইনফেকশনের কারণে দলে সেরা পেসার মিচেল জনসনকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। পক্ষান্তরে ইনজুরির কারণে জো রুট ও বেন স্টোকসকে পাচ্ছে না ইংল্যন্ড। চার বছর আগে ইংল্যান্ড দলের শিরোপা জয়ের নায়ক কেভিন পিটারসেনও নেই ইংলিশ দলে।
সম্প্রতি গ্রায়েম স্মিথ ও জ্যাক ক্যালিসের অবসরের পর নতুন যুগে পা রাখছে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডও শিরোপার কঠিন দাবিদার। ৬ এপ্রিল ফাইনাল অনুষ্ঠিত হবে।